সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

আবারও ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০১, | ০৮:৫৩:১০ |

আবারও ক্রিকেট মাঠে দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। আগামী রোববার (৫ অক্টোবর) শ্রীলংকার রাজধানী কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে নারীদের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

রাজনৈতিক বৈরিতার কারণে বিশ্বকাপ ম্যাচ খেলতে ভারতে দল পাঠায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে ভারতের সঙ্গে শ্রীলংকায় মুখোমুখি হবে ফাতিমা সানার দল।

ইতিহাস বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের ২৭বার লড়াইয়ের মধ্যে ২৪টিতে জয় পেয়েছে ভারত, আর পাকিস্তান জিতেছে মাত্র তিনটিতে। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০২১ নারী বিশ্বকাপে। সেই ম্যাচে পাকিস্তানকে ১০২ রানে হারিয়েছিল ভারত।

নারীদের ওয়ানডে বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে ভারতে, তবে পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হচ্ছে। কারণ, বর্তমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..