সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

ডাকসু নির্বাচন: একসঙ্গে প্রথমবারের মতো জয়ী হলেন স্বামী-স্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১০, | ০৮:১৮:১০ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো একসঙ্গে জয়ী হলেন স্বামী-স্ত্রী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেন এই দম্পতি।
ডাকসু নির্বাচনে শিক্ষার্থী রায়হান উদ্দিন কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। অন্যদিকে তার স্ত্রী উম্মে সালমা কমন রুম ও রিডিং সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন।
রায়হান বলেন, সব মিলিয়ে কঠোর পরিশ্রম করেছি। শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তারা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা কাজ করে যেতে চাই।
উম্মে সালমা বলেন, শিক্ষার্থীদের সমস্যগুলো চিহ্নিত করে সমাধান করাই হবে আমার কাজ।
 
রায়হান উদ্দিন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এবং উম্মে সালমা একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
দীর্ঘ ছয় বছর পর গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..