✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

‘ধর্ষণ’ শব্দের ব্যবহার : ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৬, | ০৮:১৪:৫৩ |

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি এক বক্তব্যে গণমাধ্যমকে ‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে অন্য শব্দ ব্যবহারের পরামর্শ দেন। তার এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রবিবার (১৬ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ধর্ষণ হলো ধর্ষণ— এটি ৮ বছর বয়সী শিশুর ক্ষেত্রে হোক বা ৮০ বছর বয়সী বৃদ্ধার ক্ষেত্রে। এমন ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামে ডাকতে হবে।

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে সহিংসতার কোনো রূপ বরদাশত করবে না বলেও মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..