সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

সাদিক কায়েম ভোট গণনা কেন্দ্রে কেন, প্রশ্ন জুবেলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৯, | ০৬:৩০:০৯ |


তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোটগ্রহণ হচ্ছে।
এদিকে জুবেলের নতুনভাবে আরেকটি অভিযোগ যুক্ত হলো।

তাহমিনা আক্তার এই অভিযোগে নিজের প্রার্থিতাও প্রত্যাহার করে নিয়েছেন।

শিবিরের পক্ষে ভোট কারচুপির অভিযোগ করেছেন তিন ভিপি প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে সকাল থেকে স্বাভাবিক ভোটগ্রহণ চলছিল। এই ভোটগ্রহণ চলাকালীন শিবিরের ভোট কারচুপির প্রমাণ পেয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ঐক্যের ভিপি মনোনীত প্রার্থী উমামা ফাতেমা, ছাত্রদলের আবিদুল ইসলাম আবিদ ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সমর্থিত প্রার্থী সহসভাপতি (ভিপি) পদে দাঁড়ানো তাহমিনা আক্তার।

জুবেলর এই দুটি ছবি ফেসবুকে প্রতিক্রিয়া তৈরি করেছে। এর আগে শিবিরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন প্রার্থী।

 

ডাকসুর কোনো প্রার্থীর ভোট গণনা কক্ষে প্রবেশের অনুমতি নেই। তবু শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং সদস্য প্রার্থী রায়হান উদ্দিন কোন নিয়মের বলে ভোট গণনার কক্ষে প্রবেশ করেন তা একটা বড় প্রশ্ন।

প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মো. জাবির আহমেদ জুবেল এমন অভিযোগ করে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন। এই ছবিটি ভোট গণনা কেন্দ্রের উল্লেখ করে জুবেল নিজের ফেসবুকে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনার সময় ভোট গণনার কক্ষে শিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং সদস্য প্রার্থী রায়হান উদ্দিন ভোট গণনা কক্ষে প্রবেশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ করা হবে। এদিকে ভোট গণনা কক্ষে দেখা গেল ইসলামী ছাত্রশিবিরের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েমকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..