সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা ভিপি প্রার্থীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৯, | ০৬:১৫:৫৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের এই প্রার্থী।

ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য দেখছি। অমর একুশে হলে পোলিং অফিসার শিক্ষার্থীকে ব্যালট পেপার পূরণ করে দেওয়ার ঘটনা ঘটছে আবার আমাদের ছয়জন পোলিং এজেন্ট রাখার জন্য কর্তৃপক্ষে তথ্য দেওয়া হয়ে ছিল। কিন্তু তারা একজনকে দেয়নি।’
তিনি বলেন, এ রকম পক্ষপাতমূলক আচরণ প্রশাসন করছে তাই এ প্রহসনমূলক নির্বাচনকে বয়কট করলাম। এই সময় তিনি ভোট কারচুপির সঙ্গে জড়িতদের বিচার চান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..