সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

অন্যের কার্ড ব্যবহার করে ঢাবিতে প্রবেশের চেষ্টা, তরুণ আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৯, | ০৫:৪৪:৩৯ |

অন্যের কার্ড ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় বহিরাগত এক তরুণকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নীলক্ষেত পয়েন্ট দিয়ে প্রবেশের চেষ্টা করলে ওই তরুণকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

 

আটক তরুণ নিজেকে ডাকসু নির্বাচনের এক প্রার্থীর আত্মীয় পরিচয় দিয়েছেন।

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, প্রক্টোরিয়াল টিম আমাদের কাছে এক তরুণকে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি অন্য শিক্ষার্থীর কার্ড ব্যবহার করে প্রবেশের চেষ্টা করেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, আইনি প্রক্রিয়া চলমান আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সময় তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কার্ড দেখতে চাওয়া হয়, তিনি কার্ড দেখাতে পারেননি। পরবর্তীতে অন্য শিক্ষার্থীর কার্ড ব্যবহার করে প্রবেশের চেষ্টা করায় এবং পরিচয় নিয়ে গরমিল পাওয়ায় তাকে আটক করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..