সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

ভোট দিলেন মায়েদ, ভালো ভোটের প্রত্যাশা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৯, | ০৫:২৬:৪৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভোট দেন তিনি।
কেন্দ্র থেকে বের হয়ে গণমাধ্যমকে তিনি জানান, কেন্দ্রে প্রবেশ ও ভোটা দিয়ে বের হওয়া পর্যন্ত ২০ মিনিট সময় লেগেছে তার। ভেতরে ২০টির বেশি বুথ রয়েছে। বুথের সামনে তারর ১০-১২ মিনিট সময় লেগেছে। সব প্রার্থীকে যেহেতু তিনি চেনেন, তাই নিজের ভোট দিতে ৩-৪ মিনিট সময় লেগেছে।
লাইন জ্যামিংয়ের ব্যাপারে মায়েদ বলেন, এখন পর্যন্ত নেই। স্বেচ্ছাসেবক ও এজেন্টরা যেভাবে কাজ করছেন, তাতে কারো পক্ষেই লাইন জ্যামিং করা সম্ভব নয়।
কেন্দ্রের ১০০ গজের মধ্যে লিফলেট বিতরণের বিষয়ে এই এজিএস প্রার্থী বলেন, ‘আমি একাধিক প্যানেলকে দেখেছি তারা প্যানেল লিস্ট দিচ্ছে। আসলে প্রার্থীদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে নিজের ব্যালট নম্বরটি মনে করিয়ে দেয়া। শেষ প্রচেষ্টা এটা। আমি স্পেসেফিক কাউকে দোষারোপ করতে চাই না।’
ভোট কেমন হতে পারে–এমন প্রশ্নের মায়েদ বলেন, ‘এখন পর্যন্ত যে পরিবেশ আছে, সেটা যদি বজায় রাখা যায়, তাহলে ভালো ভোটের প্রত্যাশা করছি। কিন্তু ভোটের কখন কোন দিকে চলে যায়, সেটা বলা মুশকিল।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..