সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

অবশেষে ফেসবুক আইডি ফেরত পেলেন ডাকসুর ভিপি প্রার্থী আবিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৪:৫২:০৯ |
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। সোমবার বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার ওয়েবসাইট ডিজেবল করে রাখা হয়েছে বলে জানিয়েছেন।
সোমবার বিকেলে ফেসবুকে দেওয়া পোস্টে আবিদ বলেন, ‘আমার ফেসবুক  অ্যাকাউন্টটি মেটার রিভিউ থেকে ফিরে এলেও এখন আমার নির্বাচনের ওয়েবসাইট voteforabid.com যেখানে আমার নির্বাচনের অনলাইন ইশতেহার রয়েছে, সেটি ডিজেবল করে দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত রয়েছে জানিয়ে বলেন, ‘সাইবার স্পেসে কোনোক্রমেই আমাকে তারা আসতে দিচ্ছে না। বট আক্রমণ করে পুরো সাইবার স্পেসে আমার সব ফুটপ্রিন্ট তারা মুছে দেওয়ার চেষ্টা করছে। সব অপপ্রচারের বিরুদ্ধে সত্যের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।’
এর আগে এক সংবাদ সম্মেলনে আবিদ বলেন, , ‘আমি কোনোদিন কাউকে পেছন থেকে আঘাতের চেষ্টা করিনি। কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আমাদের আইডি ডিজেবল করা হচ্ছে। ৫ আগস্টের পর সুস্থ রাজনীতি করতে গিয়ে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে গিয়েছি। অন্যায়ের সঙ্গে আপস করিনি। আজকের এ দিনে এটা কাম্য ছিল না।
জানা যায়, সোমবার সকালে ঘুম উঠেই দেখেন তার ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে। পরে তিনি আইডি ফিরিয়ে আনলেও আবার ডিজেবল করে দেওয়া হয়। অবশেষে বিকেলে আইডি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..