রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আইডি ডিজেবল করা হচ্ছে : আবিদুল ইসলাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৪:৪৬:২৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘আমি কোনোদিন কাউকে পেছন থেকে আঘাতের চেষ্টা করিনি।
কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আমাদের আইডি ডিজেবল করা হচ্ছে। ৫ আগস্টের পর সুস্থ রাজনীতি করতে গিয়ে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে গিয়েছি। অন্যায়ের সঙ্গে আপস করিনি। আজকের এ দিনে এটা কাম্য ছিল না।’
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আবিদ। তিনি বলেন, ‘নির্বাচনের আগের দিন সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম। তার প্রমাণ সকালে দেখেছি, আমার আইডি ডিজেবল হয়ে গেছে।
তথ্য-প্রমাণ দিয়ে আইডি ফিরিয়ে এনেছিলাম। ফেসবুকে সচেতন থাকার পোস্ট করেছিলাম। ৫৬-৫৭ মিনিট পর ফের ডিজেবল করা হয়। জানি না, নির্বাচনের আগে আর ফিরে পাব কিনা। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বলতে চাই, যারা এ প্রোপাগান্ডা বেছে নিয়েছে, আপনারা ব্যালটের মধ্য দিয়ে এর জবাব দেবেন। সত্যের জয় সুনিশ্চিত।
 
ঝড়-বৃষ্টি থাকলেও ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। আপনার ভোটাধিকার প্রয়োগ করে আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করুন। যারা মানবাধিকার ও মত প্রকাশে বিশ্বাস করে না, তাদের ব্যালটের মাধ্যমে জবাব দেবেন।
জানা গেছে, আজ সকাল থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল থাকার অভিযোগ করেন ডাকসু নির্বাচনের ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। পরে একাধিক আইডি পুনরুদ্ধারের কথা জানিয়েছিলেন তারা।
জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, ‘যারা ভয়ে শঙ্কিত হয়ে সাইবার অ্যাটাক দিচ্ছে, এর জবাব আগামীকাল শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে দেবে। এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, যারা সাইবার এটাক করছে, তারা যদি ইলেক্টেড হয়, তারা ৪০ হাজার শিক্ষার্থীর আইডি ডিজেবল করে দেবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...