সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

ডাকসু নির্বাচনে কোনো সংশ্লিষ্টতা নেই : সেনাসদর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৪:৪২:০৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সেনাসদর।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
 
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে, এটা বন্ধ করতে সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেবে কিনা এবং আগামীকালের ভোট যেন অবাধ ও সুষ্ঠু হয়ে সেক্ষেত্রে সেনাবাহিনী কি ভূমিকা রাখবে প্রশ্ন করা হলে মো. শফিকুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগেও আমরা আইএসপিআরের মাধ্যমে স্পষ্টভাবে বলেছি, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু স্বার্থান্বেষী মহল প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা করে খুব একটা সুবিধা করতে পারবে না।
এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা সবার মঙ্গল কামনা করি। এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্র চর্চা হোক আমরা এটাই চাই এবং নির্বাচনের চর্চা হোক এটাই চাই, বলেন মো. শফিকুল ইসলাম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..