✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৪৪৪, লিড ২১৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-৩০, | ১০:৫৫:১৬ |

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিডের দেখা পেয়েছে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাট করতে নামে টাইগাররা। ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরিতে শুরুটা দারুণ হলেও শেষ বিকেলের ব্যাটিং ধসে স্বাগতিকরা খেলা শেষ করে ৭ উইকেটে ২৯১ রানে। দ্বিতীয় দিন শেষে নাজমুল শান্তদের লিড ছিল ৬৪ রানের। আজ তৃতীয় দিনের শেষ বেলায় টাইগাররা অল আউট হওয়ার পর লিড দাঁড়িয়েছে ২১৭ রানে। বড় এই লিড পাওয়া সম্ভব হয়েছে ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজের প্রতিরোধী শতকের সুবাদে।

মিরাজ তৃতীয় দিনের ব্যাটিংয়ে যখন নামেন তখন তার রান ছিল ১৬। এরপর তাইজুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে বড় দুটি জুটি গড়েছিলেন টাইগার এই অলরাউন্ডার। গতকাল বিকেলে মাত্র ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ বিপদে পড়ে, তখন নতুন দিনের লক্ষ্য ছিল অন্তত ৬৪ রানের লিডটিকে শতরানের গণ্ডি পার করানো।

সেই লক্ষ্য সফলভাবেই পূরণ করেছেন মিরাজ এবং তাকে সঙ্গ দেওয়া তাইজুল ইসলাম। ৮৪ বলে এই জুটি তোলে মূল্যবান ৬৩ রান। তাইজুল ৪৫ বলে ২০ রান করে আউট হলেও ততক্ষণে লিড পৌঁছায় ১১৫তে।

তাইজুল ফেরার পর মিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাকিব। টাইগার এই পেসার মিরাজকে সঙ্গ দিতে খেলেছেন ৮০ বলে ৪১ রানের ইনিংস। এদিকে সাকিব যখন আউট হন তখনও সেঞ্চুরি পূরণ হয়নি মিরাজের। মিরাজ শতকের দেখা পাবেন কি না তা নিয়ে ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার।

১৪৩ বলে সেঞ্চুরি করার পর মিরাজ আউট হন দলীয় ৪৪৪ রানে বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে। ফলে বাংলাদেশের লিড দাঁড়ায় ২১৭ রানে। এর আগে বাংলাদেশের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..