✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৯, | ১০:৪৪:০২ |

আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হয়েছে এই বাহিনী। যার মাশুল দিতে হয়েছে অনেক সৎ অফিসারকেও।

নির্বাচনের বছরটি খুব কঠিন, পরাজিত শক্তি যাতে দেশ অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার দিক দিয়ে দেশ অনেক দূর এগিয়েছে। এখন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হলেই দেশ আরও এগিয়ে যাবে। নারীর প্রতি সহিংসতা রোধে সর্বোচ্চ সংবেদনশীলতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..