✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ধানমন্ডি বত্রিশে হাড় পেয়েছে সিআইডি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১০, | ০৯:৫৮:৩৯ |

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে ‘কিছু হাড় ও আলামত’ সংগ্রহ করার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে সিআইডির ক্রাইম সিন বিভাগের একটি দল সেখানে গিয়ে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বলেন, সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গিয়েছিল। তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত কিছু আলামত সংগ্রহ করেছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর বলতে পারবেন আসলে আলামতগুলো কীসের।

ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাড়িটির অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে এই বাড়িতে উৎসুক জনতার ভিড় রয়েছে। অনেকে রড, ইট খুলে নিয়ে যাচ্ছেন। রবিবার শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ি সংলগ্ন ভবনের নিচে কাজ করেছে ফায়ার সার্ভিস। সেখান থেকে পানি নিষ্কাশন করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে উৎসুক জনতার ভিড়। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এর পর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..