✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ছাত্র-জনতার আন্দোলনের ছবি-ভিডিও আপলোডের আহ্বান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৯, | ০৯:৩৫:২৭ |

জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনায় ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

সাগর বলেন, জুলাই-আগস্ট গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোড করার জন্য সবার প্রতি আহবান জানানো যাচ্ছে।

একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি ও প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে।

প্রতিটি ফাইল আপলোডের আগে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোডকৃত ফাইল আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে।

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওই ওয়েবসাইটে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..