✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রাজনৈতিক কেউ নির্বাচন পর্যবেক্ষক হতে পারবে না: সিইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৫, | ০৭:৫২:৫৬ |

রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেয়া যাবেনা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে ৪০ টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের সূচনায় এ কথা জানান তিনি।

 

এ এম এম নাসিরউদ্দিন বলেন, নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন কারীরা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেদেরই সুনাম নষ্ট হবে। নির্বাচন সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন না করলে ভালো নির্বাচন হবেনা। তাই জাতীর ওয়াদা পূরণে নির্বাচন পর্যবেক্ষকসহ সকলের সহায়তা প্রয়োজন। স্বচ্ছ নির্বাচন করতে হলে সবাইকে আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

 

এ সময় সবাই আইন মেনে নির্বাচন কর্মসূচি পালন করছে কিনা এ বিষয়টিও সঠিক পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষকদের প্রতি আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া দুপুরে আরও ৪১ টি সংস্থার সঙ্গে সংলাপে বসবে কমিশন।

এদিন নির্বাচন কমিশনার (ইসি)  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশি কোন সংস্থা বিদেশী পর্যবেক্ষক নিয়োগ দিতে পারবে না। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয় পত্রে কিউআর কোড সিস্টেম চালু করবে নির্বাচন কমিশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..