সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মাথায় ব্যান্ডেজ নিয়ে দীর্ঘদিন পর জনসম্মুখে জো বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৬, | ০৬:৪৫:৩৩ |

মাথায় ব্যান্ডেজ নিয়েই দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) আমেরিকার ডেলাওয়ার রাজ্যের এক গির্জায় দেখা যায় তাকে। এ সময় তার মাথায় ব্যান্ডেজ দেখা যায়। যা জনগণের মাঝে উদ্বেগ সৃষ্টি করে। এক ভিডিওতে ৮২ বছর বয়সি এ প্রবীণ নেতাকে সবার সাথে কুশল বিনিময় করতে দেখা যায়।

প্রসঙ্গত, কিছুদিন আগে তার মুখপাত্র জানান— ক্যান্সার কোষ অপসারণের জন্য অস্ত্রোপচার করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

 

তিনি জানান, বাইডেন মোহস সার্জারি করিয়েছেন। এটি মূলত এমন একটি অস্ত্রোপচার, যেখানে ধাপে ধাপে ত্বক কেটে ক্যানসার পুরোপুরি বের করে নেয়া হয়। সম্প্রতি তার মাথার ডান পাশে একটি ক্ষতও দেখা যায়।

এর আগে, ২০২৩ সালে বাইডেনের বুকের ক্যান্সারাক্রান্ত ত্বকের ক্ষত সারানো হয়েছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালেই। যদিও প্রেসিডেন্ট হওয়ার আগেও ত্বকের কিছু ক্যানসার অপসারণ করিয়েছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারির পর থেকে বাইডেন খুব একটা জনসম্মুখে আসছেন না। এড়িয়ে চলছেন জনসভাও।

উল্লেখ্য, বাইডেন দম্পতি দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই ও চিকিৎসার প্রচারণায় কাজ করে আসছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..