সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

৭ দিন পর জ্ঞান ফিরলো চবি শিক্ষার্থী ইমতিয়াজের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৬, | ০৬:৩৫:২৮ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হওয়া হওয়া শিক্ষার্থী ইমিতিয়াজ আহমেদের জ্ঞান ফিরেছে। খুলে নেওয়া হয়েছে লাইফ সাপোর্ট। মা-বাবার সঙ্গে কথাও বলেছেন তিনি। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
‎শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের পার্কিভিউ হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। তিনি বলেন, আজকে মেডিকেল বোর্ড বসেছে। তখন লাইফসাপোর্ট খুলে নেওয়া হয়। খোলার পর ইমতিয়াজ ভালো রেসপন্স করছে। মা-বাবার সঙ্গে কথাবার্তা বলেছে। তার বাবা, মা ও ভাইকে সে চিনতে পেরেছে। মেডিকেল বোর্ডের সীদ্ধান্ত অনুযায়ী লাইফসাপোর্ট খোলার পর তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। দুজন মেডিসিন কনসালটেন্ট আজকে তাকে দেখবেন। অক্সিজেন সেচুরেশন ১০০ মেইনটেইন হচ্ছে। সবকিছু মিলিয়ে অবস্থার উন্নতি হয়েছে।
গত রোববার (৩১ আগস্ট) সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমতিয়াজ আহমেদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় নগরের পার্কভিউ হাসপাতালে আনা হলে ওই দিন রাতে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..