সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

জিএস প্রার্থী বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন সরকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৫, | ০৫:৩২:০৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার।
 
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মাহিন সরকার বলেন, আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। সে বিজয়ী হলে এটি মাহিন সরকারের বিজয় হিসেবেই ধরা হবে, ইনশাআল্লাহ। আমরা মনে করি গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে যে কাঠামোগত সংস্কার আমরা চাই, সেই জন্য আসন্ন ডাকসু নির্বাচন অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, যারা আমাকে সমর্থন করেন, যেহেতু প্রার্থিতা বাতিল করার সুযোগ নেই, তাই লিস্টে আমার নাম থাকবে। কিন্তু আপনারা আবু বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।
প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হয়েছেন মাহিন সরকার। অন্যদিকে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. আবু বাকের মজুমদার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..