সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

ডাকসু নির্বাচন উপলক্ষে ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির প্রবেশপথ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৪, | ০৫:২২:০৮ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) উপলক্ষে ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডিধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের যেসব সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নয় কিন্তু ক্যাম্পাসের ভেতরে থাকেন, তাদের জরুরি প্রয়োজনে আসা-যাওয়া এ জন্য প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রবেশাধিকার সংরক্ষিত থাকার সময়টাতে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বৈধ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও এ সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন৷ এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৯৭৭৫ জন। ক্ষমতার পালাবদলের পর এবারের নির্বাচন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন। হল সংসদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন ১০৩৫ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..