সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কাতারের আমিরের কাছে ইরানি প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১৩:০৭:৫৩ |

কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বুধবার (২৫ জুন) দুই নেতার ফোনালাপের সময় তিনি এই দুঃখ প্রকাশ করেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের প্রেসিডেন্ট কাতারের শীর্ষ নেতাকে ফোন করে জানান, কাতার কিংবা দেশটির জনগণ এই হামলার লক্ষ ছিল না। হামলায় যদি কাতারের নিরাপত্তা বা আকাশসীমা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সে জন্য তিনি দুঃখিত।

হামলার ঘটনার পর কাতার সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার সুস্পষ্ট লঙ্ঘন। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

এর আগে কাতারের আমির শেখ তামিম এই হামলার নিন্দা জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কাতার সবসময় শান্তিপূর্ণ সংলাপের পক্ষপাতী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..