সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

'ইরান সাহসিকতার সঙ্গে লড়েছে'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১২:২১:২৯ |

ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

 

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কি-না এমন প্রশ্ন করা হয়েছিলো তাকে।

ট্রাম্প বলেছেন, ‘ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। যদি তারা তেল বিক্রি করতে যায়, তারা তেল বিক্রি করতে যাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে।

তিনি বলেন, দেশটির (ইরানের) আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন।

ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিলো যে ইরানের সঙ্গে এরপর কী হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিলো কি-না।

জবাবে ট্রাম্প বলেছেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না। এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন।

এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..