✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ: শাকিব খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২২, | ১০:২৬:১৬ |

সিনেমা মুক্তির পর দেশের অধিকাংশ নায়করা স্বশরীরে প্রচার-প্রচারণায় হাজির হোন। ব্যতিক্রম কেবল শাকিব খান। সিনেমা মুক্তির পরই যেনো ডুব দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজ ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রচার-প্রচারণা চালালেও ব্যক্তি শাকিব খান থাকেন অনেকটাই আড়ালে। যেনো নিভৃতচারি হয়ে বুঝতে চান দর্শকদের পালস।

এবার ঈদে তার অভিনীত ছবি ‘বরবাদ’মুক্তির পরও একই চিত্র দেখা গেল। অন্য চার ছবির নায়ক-নায়িকারা হলে হলে ঘুরলেও শাকিব খান ছিলেন বাসায়। শুরু করে দেন নতুন ছবির শুটিংও। যার বরবাদ নিয়ে এতো উন্মাদনা তার এমন নিরবতা নিয়ে অনেকেই মুনক্ষুন্নও হয়েছেন। প্রিয় নায়কের সাফল্যমণ্ডিত হাসি দেখার অপেক্ষায় প্রহরগুণছিলেন অনেকেই।

অবশেষে নায়ক সিনেমা হলে এলেন ‘বরবাদ’ মুক্তির ২২তম দিনে। সোমবার রাজধানী উত্তরার স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল বরবাদ সিনেমার স্পেশাল শো। এসেই জানালেন, বাসায় সিনেমা নিয়ে তার অনেক টেনশনে থাকেন। বাসায় বসে বসে সিনেমার রিভিউগুলো পড়েন। দর্শকদের ভালোলাগা মন্দ লাগার বিষয়গুলো জানেন। এতেই মধ্যমণি হয়ে হাজির হয়েছিলেন শাকিব খান।

বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি, মেহেদী হাসান হৃদয়, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, দীঘি, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, ইমন, কণ্ঠশিল্পী কোনালসহ অনেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..