✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২১, | ০৯:৪৭:০৫ |

ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, বিভিন্ন রোগে ভুগছিলেন রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।

ভ্যাটিকান নিউজ সার্ভিস জানিয়েছে, ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও তার গির্জার সেবায় নিবেদিত।

মৃত্যুর একদিন আগেও তিনি সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে ‘শুভ ইস্টার’ বার্তা দিয়েছিলেন।

পোপ ফ্রান্সিস, ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ, যিনি তার বিনয়ী ভঙ্গি এবং দরিদ্রদের প্রতি ভালোবাসার মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করেছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..