সর্বশেষ :
টুংটাং শব্দে মুখর টাঙ্গাইলের কামারপল্লী মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না, খামেনির হুঁশিয়ারি দুবাইয়ে গাড়ির ধাক্কায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু মার্কিন ড্রোন ভূপাতি করে এফ-৩৫ যুদ্ধবিমানে ইরানের গুলি যুক্তরাষ্ট্রের আপত্তিতে ইরানকে আতিথ্য দেবে মেক্সিকো এক ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই প‌রিবা‌রের ৩ জন নিহত পিকআপের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত

আ. লীগের মিছিল প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় থাকলেই ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১৮, | ০৯:০৮:২২ |

আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় থাকলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। বেলা ১১টা ১০মিনিট নাগাদ রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে যান তিনি।

পরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেহেতু মিছিল হয়েছে, এটার ভেতর কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যাতে ভবিষ্যতে না হতে পারে সে জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি তারা এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আপনাদের অরগানাইজ করতেই দেখেন কত কষ্ট হয়। সেখানে পুরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে যে কি পরিমান কষ্ট তা আপনারাও বুঝতে পারবেন। তবে আমরা চেষ্টা করতেছি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির দিকে যায়।’

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চারটি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন বলে জানা গেছে। এগুলো হলো, বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..