✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১৮, | ০৮:৪৩:৩১ |

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চার জন নিহত হয়েছেন। পিকআপে ঘরের আসবাবপত্রসহ যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..