✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পিআর পদ্ধতির নির্বাচন দাবিতে সরকারকে আইনি নোটিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩১, | ০৩:৪১:৪৭ |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ রোববার (৩ে১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ দেন। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে নোটিশ পাঠানো হয়েছে।
 
নোটিশে বলা হয়েছে, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সাংবিধানিক সংশোধন ও নতুন আইন প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে, যাতে দলগুলো সময়মতো প্রস্তুতি নিতে পারে। এছাড়াও দলীয় তালিকা স্বচ্ছ রাখা, নারী ও সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করা এবং কালো টাকার ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া আবশ্যক।
নোটিশে আরও বলা হয়েছে, যদি সরকার ১৫ কার্যদিবসের মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..