✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

স্বামীকে সিনেমায় আনছেন মাহি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-২৩, | ২০:০৯:৩১ |

ঢাকাই সিনেমায় ব্যস্ততা কমেছে অভিনেত্রী মাহিয়া মাহির। লাইট ক্যামেরার সামনে সে ব্যস্ততা অনেকটাই কম। তবে একেবারে অভিনয় ছাড়েননি ‘অগ্নি’ এই অভিনেত্রী। এখন অভিনয়ের পাশাপাশি গাজীপুরে রেস্তোরাঁ ব্যবসায় সময় দিচ্ছেন তিনি।

সিনেমা পাড়ায় গুঞ্জন, ধীরে ধীরে নাকি সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন মাহি। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, তা নয়। তবে ক্যারিয়ারের এই সময়ে এসে বছরে একটি অথবা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় (সিনেমায় অর্থ লগ্নি করা) নামতে চান ঢালিউডের ‘অগ্নিকন্যা’খ্যাত এই নায়িকা। তাঁর প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক হিসেবে স্বামী রাকিব সরকারকেই তার প্রথম পছন্দ। তবে কবে নাগাদ প্রযোজনায় আসতে চান- তা জানাননি মাহি।

গত বছরের শেষের দিকে রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। স্বামীর পদবীও নিজের নামে যুক্ত করেন তিনি। তাঁর ফেসবুকে এখন শোভা পাচ্ছে মাহিয়া সরকার মাহি।

এ বিষয়ে মাহি বলেছিলেন, “নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবি যুক্ত করতে চাইছিলাম। অবশেষে সেটি হয়েছে। এ জন্য শোকর করলাম। ”

মাহির স্বামী রাকিব সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকার। রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। এদিকে মাহিরও এটি দ্বিতীয় বিয়ে।

এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০১৬ সালে বিয়ের পর পাঁচ বছর সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..