✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের আলোচনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১৭, | ১০:১৬:৫২ |

বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে। এক ঘণ্টার বৈঠকে তারা শান্তি ও নিরাপত্তাবিষয়ক প্রধান আঞ্চলিক ইস্যু এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মার্কিন প্রতিনিধিদলে ছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট নিকোল এ চুলিক ও অ্যান্ড্রু হেরুপ।

তারা রোহিঙ্গা ইস্যু ও মিয়ানমার পরিস্থিতি নিয়েও দীর্ঘ আলোচনা করেন।

মার্কিন প্রতিনিধিদল এই সমস্যা সমাধানে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..