✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১৫, | ১০:০০:১৭ |

দেড় দশক পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় ওই বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন। বৈঠকে অংশ নিতে আগামীকাল বুধবার দুপুরে ঢাকা আসছেন আমনা বালুচ।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি হবে। মধ্যহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় বিশেষ নৈশভোজ হবে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেবেন।

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..