সর্বশেষ :

এক সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন নুর: ঢামেক পরিচালক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩১, | ০৯:২২:৪৭ |

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এক সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) নুরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ধীরে ধীরে নুরের উন্নতি হচ্ছে। তার ৪ টি সমস্যা রয়েছে— নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে। চোখেরও ইঞ্জুরি আছে। মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছে।

সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে জানিয়ে তিনি আরও বলেন, নুর কিছুটা ট্রমায় আছে। গঠিত হওয়া বোর্ডের সিদ্ধান্তে সব ধরণের চিকিৎসা হচ্ছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেয়া হবে বলেও জানান ব্রি. জে. আসাদুজ্জামান।

সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে জানিয়ে তিনি আরও বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টিও ঠিক হয়ে আসছে। এক সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলেও আশা প্রকাশ করেন ঢামেক পরিচালক।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...