✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

টেকনাফে নৌকাডুবি: ২৫ রোহিঙ্গা উদ্ধার, নিখোঁজ কয়েকজন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৩, | ০৮:৪৯:১৭ |

কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, একজন বিজিবি সদস্যসহ আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২২ মার্চ) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ার কাছে বঙ্গোপসাগরের জলসীমায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে কর্মরত সিপাহী বলে জানা গেছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ার জেটির কাছে রোহিঙ্গাদের একটি নৌকা ডুবে যায়। নৌকার তলা ফেটে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..