✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৬, | ১৪:৫২:৫৫ |

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি জাতীয় উদ্যানে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির বন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার পূর্ব জাভা প্রদেশের ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানে আগুন নেভানোর সময় আগুনের তীব্রতায় চারজন প্রাণ হারান। তবে নিহত ব্যক্তিরা কারা, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ ঘটনায় আরও দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..