✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

বায়িং হাউজের আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৩, | ০৮:৪৫:৪৩ |

দীর্ঘদিন ধরে বায়িং হাউজের আড়ালে চলছিল মাদক ব্যবসা। এমন খবর ছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। কিন্তু প্রমাণের অভাবে তাদের কোনোভাবে আটক করা যাচ্ছিল না। অবশেষে চক্রটির চার সদস্যকে হাতেনাতে প্রায় পাঁচ কোটি টাকার ইয়াবা ও একটি নতুন গাড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ)  রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), আল মামুন (৩২), মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক (৪৬) ও তানিয়া (৩২)।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সংস্থাটির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক একে এম শওকত ইসলাম।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, মাদক কারবারির এই চক্রটি বায়িং হাউজ এবং আবাসন ব্যবসার আড়ালে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়িতে ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি ব্যবসায়ীদের সরবরাহ করে আসছিল। অধিদপ্তর বিষয়টি জানার পর নজরদারিও করছিল, কিন্তু তাদের ধরা যাচ্ছিল না। তাদের বিরুদ্ধে গত মাসে একটি অভিযান চালিয়ে ধরতে ব্যর্থ হওয়ার পর সর্বশেষ সপ্তাহ খানেক আগে আবারও তথ্য আসে। জানা যায়, চক্রটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..