✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

ইসরায়েলে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৩, | ০৭:২৫:৪০ |

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রবিবার (২৩ মার্চ) ভোরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েলের সামরিক বাহিনীও ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে।

ইসরায়েলি ভূখণ্ডে হুথিদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আগে ইসরায়েলজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে রবিবার ভোরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..