✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৩, | ০৭:২৪:০১ |

দেশে সবধরনের ইন্টারনেট সেবার দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী মাস (এপ্রিল) থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এপ্রিল মাস থেকে ১০ শতাংশ কমিয়ে নতুন দাম কার্যকর করা হতে পারে। এ বিষয়ে বিএসসিপিএলসি-এর পক্ষ থেকে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে, প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে। এছাড়া ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার কথা হচ্ছে। যার ফলে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমে যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..