✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাতিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৮, | ০৫:৫৫:৩৬ |

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচির প্রেক্ষাপটে বৈঠকটি বাতিল হয়। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।

তবে বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ এর ব্যানারে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই বৈঠকটি বাতিল করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..