✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ভূমিকম্প: বিভিন্ন হাসপাতালে আসা হতাহতদের প্রাথমিক তালিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২১, | ১১:৫৭:০৭ |

দেশে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর সব হাসপতালে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সকল ওষুধসহ আনুষঙ্গিক সরকারের পক্ষ থেকে দেয়া হবে।

 
শুক্রবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মঈনুল আহসান এ তথ্য জানিয়েছেন।
 

মুঠোফোনে ভূমিকম্পে বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতদের প্রাথমিক তথ্যও দিয়েছেন ডা. মঈনুল আহসান। তার দেয়া তথ্য মোতাবেক—স্যার সলিমুলাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ৩ জনের মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র ও আহত ১০। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১০ জন ও গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ভর্তি। এ ছাড়া, নরসিংদী জেলা হাসপাতাল আহত ৪৫ জনের মধ্যে ৩ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। আর এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।

এদিকে ভয়াবহ এ ভূমিকম্পে রাজধানীর কয়েকটি জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ৬ তলা ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

 

অন্যদিকে শুক্রবার সকালে বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী ভারত ও পাকিস্তানেও ভূমিকম্প অনূভত হয়েছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়। এছাড়া সংবাদমাধ্যম এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে, শুক্রবার ভোরে পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে।

 
 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..