✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

র‌্যাব বিলুপ্তির সুপারিশ হিউম্যান রাইটস ওয়াচের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৮, | ১১:১৫:৩৬ |

পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) ‘ডেথ স্কোয়াড’ হিসেবে চিহ্নিত করে বাহিনীটির বিলুপ্তির দাবি জানিয়েছে  হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মানবাধিকার সুরক্ষায় চরম বিতর্ক এবং ব্যর্থতার মুখে ৫ আগস্ট সরকারের বিদায়ের পর এই বাহিনী নিয়ে নতুন দাবি আবার আলোচনার সৃষ্টি করল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশিত ৫০ পৃষ্ঠার এক প্রতিবেদনে এই দাবি জানানো হয়েছে। এছাড়া, র‌্যাবের সব কর্মকর্তা যাতে ভবিষ্যতে গুম, হত্যা বা ক্রসফায়ারে না জড়ায়, সেজন্য তাদের জন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণের সুপারিশ করা হয়েছে।

এইচআরডব্লিউ’র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কার না করা হলে, তা অন্তর্বর্তী সরকারের কিছু কষ্টার্জিত অর্জনকে বৃথা করে ফেলতে পারে।

সংগঠনটির জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার ফোনে বলেন, ‘এখন সময় এসেছে, অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সহায়তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কার করতে পারে। অতীতের অপব্যবহার যেন ভবিষ্যতে বাংলাদেশের পথে বাধা হয়ে দাঁড়ায়, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে।’

প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘আফটার দ্য মুনসুন রেভুলেশন: আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’। এতে, বিরুদ্ধমত দমন করতে ব্যবহৃত যেকোনো আইন বাতিল করার প্রস্তাবও দেওয়া হয়েছে। একই সঙ্গে, গণতন্ত্র পুনরুদ্ধারে জনপ্রশাসন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কারেরও আহ্বান জানানো হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..