সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

বিয়ে করলেন অভিনেতা জামিল ও মুনমুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৭, | ১০:২১:১৯ |

ঈদের পর শোবিজ অঙ্গনে বিয়ের ধুম। গত শুক্রবার বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ শামীম হাসান সরকার। এরপরই খবর আসে বিয়ের পিঁড়িতে বসেছেন ক্রিয়েটর রাবা খান ও সংগীত পরিচালক সংগীতশিল্পী ও নির্মাতা আরাফাত মহসিন।

তাদের বিয়ের রেশ না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। এর সঙ্গে দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল।

রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে উত্তরায় তাদের বিয়ে সম্পূর্ণ হয় বলে জানা গেছে। তাদের বিয়ের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। এরপর এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’।

এ খবর চাউর হতেই জমে ওঠে নেট দুনিয়া। শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা জানাতে থাকেন শুভকামনা। অভিনেত্রী শাহনাজ খুশি ও জিনাত শানু স্বাগতাসহ বেশ কয়েকজন তারকা অভিনয় শিল্পী। অভিনেতার পোস্টেরে মন্তব্যের ঘরে লিখেছেন, অভিনন্দন। ভালোবাসা ও দোয়া তোমাদের জন্য।

দেশের নাট্যাঙ্গনে জনপ্রিয় মুখ জামিল। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে পরিচিত পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরই মধ্যে অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে।

অন্যদিকে, বিজ্ঞাপনে মডেলিং দিয়ে শোবিজে পথা চলা শুরু মুনের। এরপর নাম লেখান টিভি নাটকে। আল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..