সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

যমুনায় জালে ৩৮ কেজির বাঘাইড়, বিক্রি ৪৮ হাজারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৫, | ০৯:৪৩:২০ |

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। সেটি পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় হালিম নামে এক মাছ ব্যবসায়ী মাছটি ক্রয় করেন।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ফেরিঘাট বাজারে তোলা হয় মাছটি।

স্থানীয় মাছ ব্যবসীরা জানান, শনিবার ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যান। সেখানে জেলেদের জালে বিশাল আকৃতির ওই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসলে মাছটি দেখতে বাজারে মানুষের ভিড় জমায়। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী ও বাঘাইড় মাছ ক্রেতা হালিম বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে জেলেরা মাছটি তোলো। পরে এটি উন্মুক্ত ডাকে ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করব।

এ বিষয়ে গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ডাকে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..