সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

পদ্মার এক কাতল বিক্রি হলো ৩২ হাজার টাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৬, | ০৯:১৮:০৮ |
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৩২ হাজার ৩০০ টাকায়। মঙ্গলবার (২৬ আগস্ট) ১৯ কেজি ওজনের ওই কাতলটি বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ। এর আগে ওই দিন (গতকাল) ভোর ৫টার দিকে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার শিরিমপুরচর এলাকায় পদ্মায় কাতল মাছটি ধরা পড়ে জেলে বক্কার হোসেনের জালে।
 
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে এক গণমাধ্যমকে বলেন, ‘জেলে বক্কারের কাছ থেকে ১৯ কেজির কাতলটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে আমি কিনে নেই।
পরে অনলাইনে খুলনা বিভাগীয় শহরের সৌদীপ্রবাসী এক ঠিকাদারের কাছে ৩২ হাজার ৩০০ টাকায় কাতলটি বিক্রি করেছি। কাতলটি বিক্রিতে কেজিপ্রতি ১০০ টাকা লাভ হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..