সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

ধর্ষণের পর সেই নারীকে পুড়িয়ে হত্যা, ধারণা পুলিশের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৩, | ০৮:৫৯:৩১ |

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জঙ্গলে পোড়ানো এক নারীর অর্ধগলিত লাশের উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পুলিশ বাদী হয়ে এ মামলা করে। পুলিশের ধারণা, ধর্ষণের পর আগুনে পুড়িয়ে সেই নারীকে হত্যা করা হয়েছে।

এর আগে গত বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ছড়ারকুল বালুরটাল এলাকার রেললাইন থেকে কিছুটা দূরে জঙ্গলে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গলে পোড়ানো এক নারীর অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা সরকারি জরুরি সেবা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক উনোমং মারমা বুধবার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। তবে পরিচয় পাওয়া যায়নি। নারীকে এমনভাবে পুড়েছে, তার চেহারাটাও বোঝা সম্ভব নয়। সেদিন এসআই উনোমং আরও বলেন, ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে হয়ত তাকে আগুনে পুড়ে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার মামলা দায়েরের পর মামলার বাদী এসআই উনুমং মারমা এবং তদন্ত কর্মকর্তা সেকেন্ড অফিসার নাজমুল জানান, এখন পর্যন্ত ওই নারীর পরিচয় ও হত্যারহস্য উন্মোচন করা যায়নি। এ ঘটনার রহস্য খুব শীঘ্রই বের করা হবে।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক বৃহস্পতিবার বলেন, এখনো নারীর পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর আগুনে পুড়িয়ে অজ্ঞাত সেই নারীকে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..