সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৫:২৫:২৪ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন মারা গেছে। রোববার (২৪ আগস্ট) ভোরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। শিশুর মৃত্যুর বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
নিহত শিশুর বাবা মো. হাসান ও মা মোসা. সালমা বেগমসহ একই পরিবারের আরও সাতজন বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জনৈক জাকির খন্দকারের টিনসেড বাড়ির একটি ভাড়াটিয়া ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হলে ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় ঘরে ঘুমিয়ে ছিল শিশু ইমাম উদ্দিন, তার বাবা-মা এবং পরিবারের আরও কয়েকজন। মুহূর্তেই তাদের শরীরের কাপড়ে আগুন ধরে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। পরে সবার অবস্থার অবনতি হলে তাদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় নয়জন দগ্ধ হয়েছিলেন। এর মধ্যে শিশু ইমাম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যায়। বাকিদের চিকিৎসা চলছে, তবে কয়েকজনের অবস্থা গুরুতর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..