সর্বশেষ :
আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

জ্যাকুলিনের ৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-০১, | ১৯:৪৬:১৬ |

২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আগেই। এর পরই ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করে জ্যাকুলিনকে। কিন্তু বেশ কয়েকবার এড়িয়ে যাওয়ার পরেই ইডির দপ্তরে হাজি হন অভিনেত্রী। সেখানেই সুকেশের দেওয়া কোটি কোটি টাকার উপহারের কথা স্বীকার করেন তিনি।

এরই ধারাবাহিকতায় সাত কোটি ২৭ লাখ রুপির (প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা) সম্পদ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

চাঁদাবাজির টাকা দিয়েই জ্যাকুলিনকে সাত কোটি ১২ লাখ রুপির ফিক্সড ডিপোজিট করে দেন সুকেশ। সেই সঙ্গে সুকেশ তার ওয়েব-সিরিজ প্রকল্পের একটি স্ক্রিপ্ট লেখার জন্য অগ্রিম হিসাবে জ্যাকুলিনের পক্ষে একজন স্ক্রিপ্টরাইটারকে নগদ ১৫ লাখ রুপি দিয়েছিলেন। বাজেয়াপ্ত সম্পদের মধ্যে এই নগদ অর্থও সংযুক্ত রয়েছে।

এই উপহার ছাড়াও জ্যাকুলিনকে প্রায় এক লাখ ৭২ হাজার ৯১৩ মার্কিন ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার দিয়েছিল সুকেশ। এর বাইরে দামি গাড়ি, নয় লাখের বিড়াল, ৫২ লাখের ঘোড়া, দামি পাথরের গয়নাও জ্যাকলিনকে উপহার দিয়েছিলেন তিনি।

আর এই সম্পদের অর্থ বেআইনি পথে উপার্জন করেছেন সুকেশ। তাই জ্যাকুলিনের সাত কোটি ২৭ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে ইডি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..