সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

ক্রিকেটার মোশাররফ রুবেল আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-১৯, | ১৯:০৪:৩২ |

লম্বা সময় ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মংগলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।

শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় গত শুক্রবার রুবেলকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে গিয়েছিল তার পরিবার। রুবেলের সহধর্মিণী চৈতি ফারহানা রূপা তখন বলেছিলেন, ‘আগে থেকে পরিস্থিতি কিছুটা ভালো। তবে ভালো বলতে একটু কথা-বার্তা বলছে ধীরে ধীরে। কিছুটা ভালো আছে এখন। পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় গতকাল হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছি।’

কিন্তু সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুবেলকে। মংগলবার বিকাল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের।

সে সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কয়েক বছর না যেতেই ফের দেখা দেয় মরণব্যাধি।

২০০৮ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের। সবশেষ ম্যাচ খেলেন ২০১৬ সালে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে। ৫ ওয়ানডেতে তার শিকার ৪ উইকেট। সেরা বোলিং ২৪ রানে ৩ উইকেট। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এই বোলার ১১২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে ২৯.০৩ গড়ে নেন ৩৯২ উইকেট। লিস্ট-এ ক্রিকেটে ৫৬ ম্যাচে তার শিকার ৬০ উইকেট। ক্যারিয়ারে শেষবারের মতো বল করেন ২০১৯ বিপিএলে। সেবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে একটি ম্যাচই খেলেন তিনি। মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলা ওই ম্যাচটাই হয়ে থাকলো রুবেলের শেষ ক্রিকেট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..