সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৮, | ১৩:৫২:২৩ |

আইনশৃঙ্খলা রক্ষায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৯০ জনকে বিভিন্ন অপরাধমূলক অভিযোগে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি শাটারগান, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি ও তিনটি কার্তুজ জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু হওয়ার পর থেকে ১৬ দিনে মোট ২১ হাজার ৭৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..