সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

ঈদের আগে গরুর লাম্পি রোগে দিশেহারা কৃষক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১১:১৯:৪৮ |

গাইবান্ধায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ। চিকিৎসা করেও তেমন ফলাফল না পাওয়ায় কোরবানির ঈদকে সামনে রেখে দিশেহারা হয়ে পড়েছেন খামার ও গরুর মালিকরা।

সংশ্লিষ্টরা জানান, জেলার ৭ উপজেলায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত গরুর সংখ্যা। কোরবানির ঈদকে সামনে রেখে যখন গরুর পরিচর্যায় ব্যস্ত খামারি ও প্রান্তিক কৃষকরা। সেই মুহূর্তে গরুতে লাম্পি স্কিন ভাইরাস দেখা দেওয়ায় চিন্তায় পড়েছেন খামারিরা।

গরুর মালিকরা জানান, আক্রান্ত গরুর প্রথমে জ্বর, গলা ফুলা ও খাবারে অরুচি দেখা দেয়। এরপর শরীরের বিভিন্ন জায়গায় গোলাকার গুটি বা ফোস্কা ওঠে। পায়ে ও শরীরের নিম্নাংশে ফুলে পানি জমে। একপর্যায়ে গুটি বা ফোস্কা ফেটে গিয়ে ক্ষত সৃষ্টি হয়। এ রোগ এক গরু থেকে ছড়িয়ে পড়ছে অন্য গরুতে। আক্রান্ত গরুর চিকিৎসা করেও মিলছে না সুরাহা। রোগ না কমায় হতাশা খামারিরা।

এদিকে এ রোগ থেকে গবাদি পশুকে বাঁচাতে অ্যান্টিবাইটিকের ব্যবহার বন্ধসহ কৃষকদের সচেতন ও গোয়াল ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, আক্রান্ত গরুকে স্বাভাবিক খাবারের পাশপাশি বেশি করে স্যালাইন খাওয়াতে হবে। মুখে স্যালাইন খাওয়াতে না পারলে শরীরে পুশ করতে হবে। একাধিক ভ্যাটেনারি মেডিকেল টিমের মাধ্যমে এই রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই আতঙ্কিত না হয়ে চিকিৎসা দিতে হবে। কোনভাবেই স্থানীয় বা ভ্রাম্যমাণ চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া যাবে না।

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, জেলায় প্রায় ১৫ লাখ ৩০ হাজার ২০৩টি গরু রয়েছে। এর মধ্যে ১৫ হাজার দুগ্ধজাত ও ১১ হাজার ২৭০টি মোটাতাজাকরণ গরুর খামার আছে। যেখানে আসন্ন কোরবানির পশু মজুদ রয়েছে।

- গাইবান্ধা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..