✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পাঁচ বছর পর ওয়ানডেতে সৌম্যর সেঞ্চুরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-২০, | ১০:০৮:৪১ |

পাঁচ বছরের বেশি সময় পর ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন সৌম্য সরকার। সর্বশেষ ২০১৮ সালের ২৬ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাঁচ বছরের অতৃপ্তি মেটালেন সৌম্য। তুলে নিলেন ওয়ানডে ক্রিকেটে নিজের তৃতীয় শতক।

অফ ফর্মে ভোগা সৌম্য নিউজিল্যান্ড সিরিজের দলে সুযোগ পাওয়ায় আলোচনা হয়েছিল বেশ। নির্বাচক হাবিবুল বাশার ব্যাখ্যা দিয়েছিলেন, ‘নিউজিল্যান্ড সফর আমাদের জন্য সবসময়ই একটু কঠিন হয়। সেখানে আমাদের সাধারণত অনেক ধুঁকতে হয়। এ জন্য নতুন কাউকে দেখার থেকে আমাদের মনে হয়েছে, এমন কাউকে নেই যে এই কন্ডিশনে আগে খেলেছে।

তবে সিরিজের প্রথম ওয়ানডে সৌম্য শূন্য রানে আউট হয়ে আলোচনার আগুনে যেন ঘি ঢেলেছিলেন। তবে সৌম্যর ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আজ যেন তারই প্রতিদান দিচ্ছেন এই বাঁহাতি ওপেনার। প্রায় সাড়ে ৪ বছর পর অর্ধশতক ছুঁয়ে এই ইনিংসটিকে এবার শতকে রূপ দিলেন তিনি।

৯টি চারে ৫৮ বলে ফিফটি পূর্ণ করা সৌম্য পরের পঞ্চাশ রান করতেও খেলেন ৫৮ বলে। সব মিলিয়ে ১১৬ বলে সেঞ্চুরি করা ইনিংসটি সাজান ১৩টি চারের মারে।

এই সেঞ্চুরি করতে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন সৌম্য। ব্যক্তিগত ৫১ ও ৯২ রানের সময় জীবন পেয়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..