✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আকাশচুম্বী দামে মেসির বিশ্বকাপ জার্সি বিক্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-১৫, | ০৯:৫২:২৭ |

৩৬ বছরের খরা কাঁটিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পথে মেসির পরা ছয়টি জার্সি নিলামে বিক্রি হয়েছে। নিলামে ৭.৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে জার্সিগুলো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিউ ইয়র্কে মেসির এই জার্সিগুলো নিলামে তোলে নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান সাথেবি। এই জার্সিগুলোর মধ্যে ছিল ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলা ম্যাচের জার্সিও। নকআউট পর্বের বাকি তিন ম্যাচ অর্থাৎ অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে পরা জার্সিও ছিল

এছাড়াও ছিল সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে গ্রুপ-পর্বের প্রথমার্ধে পরা দুটি জার্সি। আকাশচুম্বী দামে জার্সিগুলো বিক্রি হলেও ডিয়াগো ম্যারাডোনার জার্সির রেকর্ড ভাঙতে পারেননি। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ‘ঈশ্বরের হাতে’ গোল দেওয়া সেই জার্সিটি গত বছর ৯.৩ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। ফুটবলারদের জার্সির ক্ষেত্রে এটাই সর্বোচ্চ মূল্য।

গত ৩০ নভেম্বর থেকে এই মেসির জার্সিগুলোর নিলাম শুরু হয়। যা চলে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ইউএস টেক স্টার্টআপ এসি মোমেন্টো দ্বারা জার্সিগুলো নিলামে আনা হয়। এর আয়ের একটি অংশ ইউএনআইসিএএস প্রকল্পে দান করা হবে। এই প্রকল্প বার্সেলোনার শিশু হাসপাতালের একটি উদ্যোগ যা বিরল রোগে আক্রান্ত শিশুদের সাহায্য করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..