✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ববি দেওলের মৃত্যুর দৃশ্য মানতে পারেননি মা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-০৮, | ০৯:২৯:২১ |

১ ডিসেম্বর মুক্তি পাওয়ার পরই ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’। প্রথম সপ্তাহে শুধু ভারতেই ছবিটি আয় করেছে ৩০০ কোটি রুপির বেশি।

যদিও অতিরিক্ত নৃশংসতা ও যৌন দৃশ্যের জন্য ছবিটি পছন্দ করেনি সমালোচকরা। তবে ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কাপুরের সঙ্গে প্রশংসিত হয়েছেন খলচরিত্রের অভিনেতা ববি দেওল।

প্রায় দুই যুগের ক্যারিয়ারে এত বড় সাফল্যের দেখা আগে কখনোই পাননি ববি । ‘সোলজার’ অভিনেতার এই প্রত্যাবর্তন নিয়ে চারদিকে যখন চর্চা হচ্ছে ঠিক তখনই সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হলেন অভিনেতার মা প্রকাশ কৌর। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর ছবি দেখে ছেলেকে রীতিমতো বকেছেন!

প্রকাশের সমালোচনার মূল কারণ, পর্দায় ছেলের মৃত্যুদৃশ্য। কোনো মা-ই ছেলেকে মরতে দেখতে পছন্দ করেন না।

হোক সেটা পর্দায়! মায়ের মন বলে কথা।
এক সাক্ষাৎকারে ববি বলেন, “মা আমার মারা যাওয়ার দৃশ্যটা দেখতে পারেননি। আমাকে বলছেন, ‘এ রকম ছবি করিস না তুই, আমি দেখতে পারি না এই দৃশ্য।’ আমি তখন মাকে বোঝালাম যে আমি তো তাঁর সামনে দাঁড়িয়ে আছি।

ছবিতে তো ওটা স্রেফ অভিনয়।’’
তবে ছেলের সাফল্যে খুশি হয়েছেন মা। ববি বলেন, ‘আমার কাজ দেখে যত লোকজন মাকে ফোন করছেন তাঁদের সবার সঙ্গে কথা বলে মা আপ্লুত।’ তবে এখন পর্যন্ত ‘অ্যানিমেল’ দেখে উঠতে পারেননি ববির বাবা ধর্মেন্দ্র এবং তাঁর বড় ভাই সানি দেওল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..